মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান সাবেক ভিসি আতিয়ারের সময়ে নিয়োগ-উন্নয়ন প্রকল্পে পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাবিপ্রবি ছাত্রদলের মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন। ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে ফিরল মাছের কারবার, বড় মাছের অপেক্ষায় জেলে-ব্যবসায়ীরা ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে,নতুন ভবন পেলো স্বরণীকা উচ্চ বিদ্যালয়ে জমি নিয়ে বিরোধের জেরে দেড় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি ড্রাম ট্রাক অভিনেত্রীর গাড়িকে ধাক্কা দেয়। এসময় তিশা গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। বড় কোনো বিপদ না ঘটলেও আহত হয়েছেন তিনি। 

দুর্ঘটনার বিষয়ে তানজিন তিশা বলেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’

নিজের শারীরিক অবস্থা জানিয়ে তিশা বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।’

গত মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন তানজিন তিশা। বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফেরে আবারও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit