শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

পিএসসির নবনিযুক্ত চার সদস্যের শপথগ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

আদালত প্রতিবেদক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চারজন সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।তারা হলেন—ড. ফেরদৌস হোসেন,মোহাম্মদ আলী, মোঃ নজরুল ইসলাম এবং মিজ্ ইয়াসমিন গফুর । আজ মঙ্গলবার (১১ আগস্ট, ২০২৬) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নবনিযুক্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ অনুষ্ঠানে আপীল বিভাগের বিচারপতিবৃন্দ, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ,সুপ্রীম রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

নতুন চার সদস্য যোগ দেওয়ায় পিএসসিতে এখন চেয়ারম্যানসহ মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন। এর মধ্যে চেয়ারম্যান ছাড়া সদস্য রয়েছেন ২০ জন। সরকারি চাকরিতে নিয়োগের জন্য বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন, ফল প্রকাশ এবং নিয়োগের জন্য সুপারিশ করার দায়িত্ব পালন করে পিএসসি।

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit