রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

জমি নিয়ে বিরোধের জেরে দেড় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা ।
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দেড় শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জমির সীমানায় থাকা সিমেন্টের খুঁটি তুলে ফেলা এবং জিআই তারের বেড়া কেটে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা ঢাকাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মোছা. সামছুন নাহার বাদী হয়ে মো. ইনছান আলীকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সামছুন নাহারের সঙ্গে অভিযুক্তদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে সোমবার সকাল আনুমানিক পৌনে ৯ টার সময় মো. ইনছান আলীর নেতৃত্বে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে সামছুন নাহারের ভোগদখলীয় জমিতে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে তারা জমিতে থাকা প্রায় ১৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে ও উপড়ে ফেলেন। এতে প্রায় ৩২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় জমির সীমানায় থাকা সিমেন্টের খুঁটি তুলে ফেলে প্রায় ২৮ হাজার টাকার ক্ষতি এবং প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের জিআই তারের বেড়া কেটে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। এর আগে গত ২৪ জুলাই মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন সামছুন নাহার।

ওই মামলায় আসামিরা জামিনে বের হওয়ার পর জমির বিরোধ মীমাংসার কথা বলে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি এবং মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগও করেছেন তিনি। এদিকে, সরেজমিনে গিয়ে দেখা যায়, জমিটির বিভিন্ন অংশে গাছ কাটা ও উপড়ে ফেলার চিহ্ন রয়েছে। সীমানার বেশ কয়েকটি সিমেন্টের খুঁটি তুলে ফেলা হয়েছে এবং বেড়ার জিআই তারও কাটা অবস্থায় দেখা যায়।

এ বিষয়ে ভুক্তভোগী সামছুন নাহার বলেন, পৈতৃক সূত্রে প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে ৫১ শতাংশ জমি ভোগ দখল করে আসছি। গত ২ বছর আগে ৩০ শতাংশ জমির মালিকানা নিয়ে ইনছান আলীর সাথে বিরোধ দেখা দেয়। একাধিকবার থানায় এটা নিয়ে বসা হয়েছিলো, তারা কাগজ দেখানোর কথা বলে বার বার সময় নিলেও কাগজ দেখাতে পারে নি। এর আগেও মারধরের ঘটনায় তাদের নামে মামলা হয়েছিল, তারা এখন জামিনে আছে।

আজকে তারাই আমার জমির গাছ কেটে ফেলেছে, সিমেন্টের খুঁটি তুলে ফেলেছে। এদিকে অভিযোগের বিষয়ে জানতে ইনছান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুসা মিয়া বলেন, অভিযোগ দিয়েছে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit