শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : বরিশাল শহরের বটতলা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে নগরীর হালিমা খাতুন স্কুলসংলগ্ন একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের দাবি, শহরের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বৈঠক চলছিল। কিন্তু এর আগেই সেখানে গোয়েন্দা পুলিশ হানা দেয় এবং ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম। তিনি বলেন, গোপন বৈঠকের সংবাদ পেয়ে থানা পুলিশ ও নগর গোয়েন্দা শাখার একাধিক দল নিয়ে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় না পাওয়া গেলেও ডিবি পুলিশের একটি সূত্র বলছে, সকলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আগামী ২৮ সেপ্টেম্বরকে কেন্দ্র করে তারা একটি বৈঠক করছিলেন। গ্রেফতার হওয়া সকলের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম চলমান আছে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit