শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

পারিবারিক জীবন নিয়ে মরিনিওর অকপট স্বীকারোক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে জোসে মরিনিওর ব্যস্ততা ও সাফল্যের গল্প অনেকেরই জানা। প্রায় ২৫ বছর ধরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কোচিং করাচ্ছেন পর্তুগিজ এই কোচ। বেনফিকা, পোর্তো, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, রোমা ও ইন্টার মিলানের মতো ক্লাব ঘুরে এখন দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্বে আছেন তিনি।

শৈশবের বান্ধবী মাতিলদে ‘তামি’ ফারিয়াকে বিয়ে করেছেন মরিনিও। তাদের সম্পর্কের বয়স ৩৫ বছরেরও বেশি। এই দম্পতির দুই সন্তান—৩০ বছর বয়সি মাতিলদে এবং ২৬ বছর বয়সি জোসে মারিও জুনিয়র। ম্যানচেস্টারে কোচিংয়ের সময় মরিনিও একাই লউরি হোটেলে থাকতেন। অন্যদিকে, সন্তানরা বড় হওয়ার সময় পশ্চিম লন্ডনের পারিবারিক বাড়িতেই থাকত। সম্প্রতি নেটফ্লিক্সের একটি নতুন ডকুমেন্টারিতে নিজের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে এসব কথা বলেন তিনি।

মরিনিও বলেন, ‘মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে আমার সেখানে থাকা উচিত ছিল, কিন্তু আমি সেখানে নেই। তবে আমি চাই না আপনি ভাবুন যে পরিবার আমার কাছে কম গুরুত্বপূর্ণ কিছু। তারা এমন এক জায়গায় আছে যার সাথে ফুটবলের কোনো তুলনাই হতে পারে না।’

পরিবারের সঙ্গে নিজের অনুপস্থিতি নিয়ে আরও খোলামেলা হয়ে তিনি বলেন, ‘তবে সত্যি বলতে, আমি জানি আমাকে ছাড়া তারা জীবনটা অনেক বেশি উপভোগ করে। এটাই বাস্তবতা। এটাই সত্য। তারা যদি আমাকে নিয়ে কোনো রেস্তোরাঁয় যায়, তবে তা আমাকে ছাড়া যাওয়ার চেয়ে সম্পূর্ণ ভিন্ন অনুভূতি দেয়।’

কোচ হিসেবে নিজের দীর্ঘ সাফল্যের পেছনে স্ত্রী তামির অবদানও স্বীকার করেন মরিনিও। তিনি বলেন, ‘আমি যতটা সম্ভব তাদের সুরক্ষিত রাখতে চেষ্টা করি। কিন্তু অবশ্যই আমি অনেকবার ব্যর্থ হয়েছি। এটা সহজ নয়।’স্ত্রীর প্রশংসা করে মরিনিও আরও বলেন, ‘তামি একজন অসাধারণ মা। তারা বোঝে যে আমি ফুটবলে যা, তা আমার জীবনের অংশ। তাদেরকে এটা বুঝতে হবে। আপনারা আমাকে নিজেকে নিয়ে কথা বলতে জোর করবেন, কিন্তু আমি এটা চাই না।’

ফুটবল ও ব্যক্তিগত জীবনের সীমারেখা নিয়েও নিজের দর্শন তুলে ধরেছেন মরিনিও। তার ভাষায়, ‘আমি মনে করি আপনার খুশি, কষ্ট এবং সমস্যাগুলো অনুশীলন মাঠেই ছেড়ে আসবেন। হয়ত এটা বিষয়গুলোকে দেখার একটি সেকেলে ব্যাপার, কিন্তু আমি এমনই। আমি বদলাতে চাই না, অনেক দেরি হয়ে গেছে।’

মরিনিওর কথায় স্পষ্ট, ফুটবল তার জীবনের বড় একটি অংশ হলেও পরিবার তার কাছে আলাদা এক জগত। দীর্ঘ ক্যারিয়ারের ব্যস্ততার কারণে পরিবার থেকে দূরে থাকতে হলেও নিজের এই জীবনযাপন নিয়ে তার দৃষ্টিভঙ্গি বেশ বাস্তববাদী।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit