মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান সাবেক ভিসি আতিয়ারের সময়ে নিয়োগ-উন্নয়ন প্রকল্পে পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাবিপ্রবি ছাত্রদলের মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন। ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে ফিরল মাছের কারবার, বড় মাছের অপেক্ষায় জেলে-ব্যবসায়ীরা

নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরিকা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার সাগরিকা বাজারের রাকিবের বিরিয়ানি হাউজ হোটেলের সিলিন্ডারে আগুন ধরে যায়। তখন ভয়ে সেখান থেকে হোটেলের লোকজন বের হয়ে যায়। এরপর আগুন ধরে যাওয়া সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। পরবর্তীতে হোটেলে থাকা আরও দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১টি হোটেল, ১টি লাইব্রেরী দোকান, ১টি কাপড় দোকান, একটি জুতা দোকান, ১টি কসমেটিক দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবরে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ৫টি দোকান ও ১টি বসতঘর পুড়ে যায়। গ্রাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি হয়েছে অন্তত ৮০ লাখ টাকার।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit