বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

শাহরুখের নয়, বাংলায় বাংলা ছবিই হবে শেষ কথা: দেব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

বিনোদন ডেস্ক : পুজায় মুক্তি পাচ্ছে দেবের বাঘা যতীন। এরপরই শীতে আসছে তার আরেক সিনেমা প্রধান। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। একটার পর একটা আলাদা আলাদা ধাচের ছবি এনে তাক লাগিয়ে দিচ্ছেন দেব। দেব অভিনীত প্রজাপতি গতবছর তো রীতিমত সাড়া ফেলে দিয়েছিল। এবার বাঘা যতীনের ক্ষেত্রে কী হয় সেটাই দেখার বিষয়। মুক্তি পেতে যাওয়া দুটি সিনেমার পর দেবকে কোন সিনেমায় দেখা যাবে সেটি নিয়ে আলোচনা চলছে।

এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে দেব বলেছেন, ‘আজকাল চিত্রনাট্য গড়তে এক দেড় বছর সময় লেগে যায়। সবটাই হবে, কিন্তু কোনটা আগে কোনটা পরে জানি না। সৃজিতের (সৃজিত মুখোপাধ্যায়) সঙ্গে একটা ছবি করতে চলেছি। অরুণ (অরুণ রায়) দার সঙ্গে আরও একটা ছবির কথা হয়ে আছে। দেখা যাক।’

অনেকেই বলেন দেব এবং জিতের পর আর তেমন সুপারস্টার তৈরি হয়নি বাংলায়। এটা গর্বের নাকি খারাপ লাগে? উত্তরে অভিনেতা বলেন, ‘বাংলা ছাড়ুন বলিউডের এই প্রজন্মের কেউ সুপারস্টার নন। এটার জন্য দায়ী আমরা সবাই। বাড়িতে এসির মধ্যে আয়েস করে বসে যদি ছবি দেখার সুযোগ থাকে কতজন হলে যাবেন? এখন সবাই সব রিল ভিডিওতে দেখে নেন, হলে যাওয়ার আগ্রহ কমে যাচ্ছে। এ এক কঠিন সময়, লড়তে হবে।’

টলিউডের অনেক সিনেমা অনেক সময় সাফল্যের মুখ দেখে না, কখন আসে কখন চলে যায় সেটাও বোঝা যায় না। আর বলিউডের কোনো নামী তারকার সিনেমা এলে তো কথাই নেই! যত ভালোই চলুক বাংলা ছবিকে সরিয়ে জায়গা দেওয়া হয় সেটাকে। এ নিয়ে দেব বলেন, ‘বাংলার ছবি ডমিনেট করবে এমন একটা সময় আনতে হবে যাতে শাহরুখের ছবি এলেও সিঙ্গল স্ক্রিন বা মাল্টিপ্লেক্স থেকে বাংলা ছবি না সরে যায়। বাংলায় বাংলা ছবিই হবে শেষ কথা।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit