বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না-মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন, স্বাধীনতার পরবর্তী সময়ে মনে হয় গণতন্ত্রের জন্যে নারীরা বের হয়ে এসেছে। যখন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলছে, তখন এই নারীদের বের হয়ে আন্দোলনে অংশ নেয়া নিঃসন্দেহ ঐতিহাসিক।’

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির একদফা দাবি এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

সমাবেশে আসা নারীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা এই সরকারকে কি ক্ষমতায় দেখতে চান?’ তার প্রশ্নের জবাবে উপস্থিত নারীর বলে, ‘না।’ পরে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার কাউকে ছেড়ে দেয়নি। কয়েক দিন আগে আমাদের এক নেত্রীকে ফেসবুকে পোস্ট দেয়ার কারণে ডিজিটাল আইনে মামলা দিয়ে আটক করে রেখেছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘দেশের সকল দল যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বলছে, তখন এই সরকার বলছে, না। তারা বলছে, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তারা তো গায়ের জোরে সংবিধান পরিবর্তন করেছে। ১৫ বছর ধরে সংবিধান কেটে-ছেড়ে শেষ করে দিয়েছে।’তাই এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না।

তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তার পরিবার তার চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করেছে। আমরা আশা করি, তার পরিবারের আবেদনের পর বিদেশে চিকিৎসা নিতে সরকার ব্যবস্থা করবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আজকের নারী সমাজ এই সরকারের বিরুদ্ধে নেমে এসেছে। তারাই মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা পেয়েছিলেন। তাদের স্বামী ও সন্তানদের যুদ্ধে পাঠিয়েছিলেন দেশ স্বাধীন করার জন্য। কিন্তু স্বাধীনতার পর দেখা গেল এই নারীদেরকে হত্যা, ধর্ষণ করা হয়। কারা করছে? সেই বাকশাল আর রক্ষীবাহিনীর সদস্যরা। অথচ জিয়াউর রহমান ক্ষমতায় এসে নারীদের পুলিশে চাকরি দেয়ার ব্যাবস্থা করেছিলেন, নারীদের অর্থনীতিতে স্বাবলম্বী করতে কাজ করে গেছেন।’

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীরা।

কিউএনবি/বিপুল/২৯.০৯.২০২৩/সন্ধ্যা ৬.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit