শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

রোগীর পেট থেকে বেরিয়ে এলো একশো ধাতব বস্তু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুই বছরের বেশি সময় ধরে অসুস্থতা ও পেটে ব্যথা অনুভব করছিলেন ৪০ বছর বয়সী এক ব্যক্তি। দুইদিন আগে সমস্যা বাড়লে পরিবারের সদস্যরা তাকে পাঞ্জাবের মোগার মেডিসিটি হাসপাতালে ভর্তি করেন। ব্যথার কারণ জানতে তার পেটে এক্সরে করেন চিকিৎসকরা। রিপোর্ট দেখে আঁতকে উঠলেন চিতিৎসকরা।

প্রায় তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর অস্ত্রোপচারের মাধ্যমে তার ব্যক্তির পেট থেকে ইয়ারপড, বোতাম, লকেট, স্ক্রু, চুলের ক্লিপসহ প্রায় ১০০টি ধাতব বস্তু বের করা হয়েছে। ভারতের পাঞ্জাব রাজ্যের মোগার একটি হাসপাতালে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

হাসপাতালের পরিচালক ডা. আজমির কালরা বলেন, ‘এই প্রথম এমন ঘটনার মুখোমুখি হয়েছি। লোকটি দুই বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। শরীর থেকে জিনিসগুলো সরানো হলেও লোকটির অবস্থা স্থিতিশীল নয়। ধাতব বস্তুগুলো দীর্ঘদিন ধরে তার পেটে ছিল, যা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করেছে।’

অস্ত্রোপচার করা ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, তিনি কখন জিনিসগুলো খেয়েছেন, তা কেউ জানে না, তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit