শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

‘এটা বিয়ে নয়, যেন জাহান্নাম’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় নিনভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় বর ও কনেসহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫০ জন। স্থানীয় সরকারি কর্মকর্তা ও জরুরি সেবা সংস্থার সূত্রে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) উত্তর ইরাকের প্রধান শহর মসুলের একটি মর্গের বাইরে জড়ো হয়েছিলেন স্বজনহারা আত্মীয়রা। এ সময় তাদের কান্নাকাটি করতে দেখা যায়। মরিয়ম নামের এক নারী এ সময় বলেন, ‘এটা শুধু বিয়ে ছিল না। এটা ছিল জাহান্নাম।’ নিজেকে আঘাত করতে করতে এ কথা বলছিলেন তিনি।

বিয়ের অনুষ্ঠানে আগুন লাগায় মরিয়ম তার ২৭ বছর বয়সী মেয়ে এবং তিনজন নাতি-নাতনিকে হারিয়েছেন। তাদের মরদেহ ফেরত নিতেই মর্গের সামনে অপেক্ষা করছিলেন তিনি।

মরিয়মের মতোই অপর এক নারী তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার মেয়ে, তার স্বামী এবং তাদের তিন বছরের শিশুকে হারিয়েছি। তারা সবাই আগুনে পুড়ে গেছে।’ তিনি এমন সময় কথাগুলো বলছিলেন যখন মরদেহগুলো মর্গের বাইরে ব্যাগে রাখা ছিল।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে উদযাপনের সময় ব্যবহৃত আতশবাজি থেকেই হলরুমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে প্লাস্টিক জ্বলে বিষাক্ত গ্যাস তৈরি হওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জায় কম দামের নির্মাণসামগ্রী এবং দাহ্য পদার্থ ব্যবহারের কারণে ছাদের কিছু অংশে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে।

কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit