শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

এক ম্যাচেই ভাঙল কত রেকর্ড!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচে যেন বিশ্ব রেকর্ডের ছড়াছড়ি। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মঙ্গোলিয়াকে পেয়ে চার-ছক্কার উৎসবে মাতল নেপাল। তাতে হয়ে গেল অবিশ্বাস্য সব কীর্তি।

যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফটির রেকর্ড ভেঙে মাত্র ৯ বলে ফিফটি করে ফেললেন দিপেন্দ্র সিং। রোহিত শর্মা, ডেভিড মিলারের রেকর্ড ছাড়িয়ে ৩৪ বলে সেঞ্চুরি করে ফেলেন কুশাল মাল্লা। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি ছক্কা, সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডও হলো।

চীনের হাংজুতে জেহজাং বিশ্ববিদ্যালয় মাঠে বুধবার এশিয়ান গেমসের ম্যাচে ঘটে এমন কাণ্ড। পুরুষ ক্রিকেটের ইভেন্টে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছে নেপাল। ছক্কা মেরেছে ২৬টি। আফগানিস্তানের ২৭৮ ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়ে যায় তাতে।

প্রথম আন্তর্জাতিক দল হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে তিনশো ছাড়ানোর নজির গড়ে তারা। ৩১৪ রান করে প্রতিপক্ষকে মাত্র ৪১ রানে গুটিয়ে ২৭৩ রানে ম্যাচ জিতছে নেপাল। যাও রেকর্ড। এর আগের রেকর্ড ছিল চেক প্রজাতন্ত্রের। তুরস্ককে ২৫৭ রানে হারিয়েছিল তারা।

আগে ব্যাটিং নিয়ে তিনে নেমে ৮ চার, ১২ ছক্কায় ৫০ বলে ১৩৭ করেন মাল্লা। এই রানের পথে ৩৪ বলে সেঞ্চুরি করেন তিনি। ভেঙে দেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে করা ডেভিড মিলারের ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড।

৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড আছে আরও দুজনের। শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে সুদেশ বিক্রমাসাকেরা করেছিলেন এই কীর্তি।

শেষ দিকে নেমে ঝড় তুলেন দিপেন্দ্র। ৯ বলে মধ্যে ৮টাই মারেন ছক্কা। ২০০৭ বিশ্বকাপে যুবরাজের ১২ বলে ফিফটির রেকর্ড গুঁড়িয়ে ৯ বলে ফিফটি করে ইতিহাসে নাম উঠান তিনি। ১০ বলে তিনি অপরাজিত থাকেন ৫২ রানে।

এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত পর্যায়ের কোন টি-টোয়েন্টি ম্যাচেরও অভিজ্ঞতা হয় মঙ্গোলিয়ার খেলোয়াড়দের।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit