মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম

আখাউড়া থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়া উপজেলার মোগড়া এলাকার মুর্শিদ মিয়ার ছেলে ইয়াকুব, চন্দনসার গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আলী আহাম্মদ, মনিয়ন্ধ ইউনিয়নের হেবজু মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া, নুপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে মোঃ জুয়েল, টানপাড়া এলাকার  রাজু মিয়ার ছেলে মোঃ বাবু মিয়া, দুর্গাপুরের জালাল উদ্দিনের  ছেলে মোঃ সোহেল। 
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।  পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায়  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুল ইসলাম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।  এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।  

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit