বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

রোহিত শর্মার আরও একটি সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

স্পোর্টস ডেস্ক : আরও একটি সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। ভারতীয় সাবেক এই অধিনায়ক বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭২ বলে ১০টি চার আর ৬টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। ২৬তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ২৯০তম ওয়ানডেতে ৩৫তম সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় এই তারকা ক্রিকেটার; ইতোমধ্যে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন খেলছেন শুধু মাত্র ওয়ানডে ফরম্যাটে।

ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলেন। একটা সময়ে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা ছিল স্বপ্নের মতো। শচীন টেন্ডুলকার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন। শচীনের পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকান রোহিত। ওয়ানডেতে সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলে ইতিহাসে অনন্য উচ্চতায় আছেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় সাবেক এই অধিনায়ক।

রোহিত ২০২৪ সালের ১৩ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১৭৩ বল মোকাবেলা করে রেকর্ড ৩৩টি চার আর ৯টি ছক্কার সাহায্যে খেলেন ২৬৪ রানের ঝলমলে ইনিংস। যা আজও ক্রিকেট ইতিহাসের ব্যক্তিগত সেরা ইনিংসের জায়গা দখল করে আছে। বুধবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ৪০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচান করেন রোহিত শর্মা ও শুভমান গিল। এই দুই ওপেনার উদ্বোধনী জুটিতে ১৬১ বলে ২৫৫ রানের জুটি গড়েন। এই জুটিতে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। রোহিত ৭৫ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit