বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ছাত্রজীবনে দুটি বিষয় আবশ্যকভাবে প্রয়োজন—সততা ও যোগ্যতা। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী জীবনে সফল হতে পারে না। এর সঙ্গে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ থাকতে হবে। পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডের ডিসিসি হলে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জমিয়ত মহাসচিব এসব কথা বলেন। এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকার বিভিন্ন স্কুল ও মাদরাসার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, একজন শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা তখনই সমাজ ও দেশের জন্য কল্যাণকর হয়ে ওঠে, যখন এর সঙ্গে সততা ও নৈতিকতার সমন্বয় থাকে। তাই ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগী হতে হবে।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জমিয়তের আহ্বায়ক মাহমুদুল হাসান ত্বকী ও শিহাব উদ্দিন যৌথভাবে সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, এনপিবির হেড অব অনলাইন সাঈদ আল হাসান শিমুল, সময় টিভির অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মুফতি আবদুল্লাহ তামিম, দৈনিক কালবেলার সহসম্পাদক (হেড অব ইসলাম) আবু তালহা রায়হান, এনপিবির সহসম্পাদক জাওয়াদ আহমাদ, এশিয়া পোস্টের সহসম্পাদক রায়হান রাশেদ (হেড অব ইসলাম)।

এ ছাড়া ছাত্র জমিয়ত বাংলাদেশের সহসভাপতি নুর হোসাইন ও কাওসার আহমাদ, সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ঢাকার বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ছাত্র জমিয়তের পরিচিতিমূলক বই এবং শিক্ষার্থীদের জীবন গঠনে সহায়ক বিভিন্ন বই তুলে দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit