বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১২ টাকা, রাতই কার্যকর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : দেশের বিদ্যুৎকেন্দ্র এবং ভারী শিল্পকারখানায় ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ফার্নেস অয়েলের নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিইআরসির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৩০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

দাম বাড়ানোর বিষয়ে বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিইআরসির পূর্ববর্তী আদেশ অনুযায়ী গত ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড় হিসাব করা হয়েছে। একই সাথে চলতি সেপ্টেম্বর মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের সিআইএফ মূল্য এবং মার্কিন ডলারের বর্তমান বিনিময় হার বিবেচনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের এই মূল্যহার সমন্বয় করা হলো।

শিল্প খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ফার্নেস অয়েলের এই আকস্মিক মূল্যবৃদ্ধির কারণে দেশের বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যেতে পারে, যা সামগ্রিক শিল্প উৎপাদন ও বিদ্যুৎ খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit