বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

দিল্লিতে ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত মার্কিন রাষ্ট্রদূতদের নিয়ে একটি আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের আমন্ত্রণে এই বিশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ অঞ্চলের ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা অংশ নেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটন থেকে এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন এবং রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে বক্তব্য দেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।

এক্স পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতে অনুষ্ঠিত মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। এই বৈঠকে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। মার্কিন কূটনীতিকরা অত্যন্ত নিষ্ঠার সাথে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলছেন বলেও তিনি মন্তব্য করেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মার্কিন-মধ্য এশিয়া কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে একটি বিশাল ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে উজবেকিস্তান সফরে যাবেন মার্কো রুবিও। ওই প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের ১০০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।

উজবেকিস্তানের ঐতিহাসিক সমরকন্দ সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেখানে সি৫+১ (C5+1) মন্ত্রীপর্যায়ের একটি বিশেষ বৈঠকেও অংশ নেবেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit