বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে দিল্লিতে ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পরিচালকদের জবাবদিহি চান বিশেষজ্ঞরা দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা ঘটেছিল প্রসেনজিতের জীবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস

গণতন্ত্র রক্ষায় রাজপথে ইন্ডিয়া জোট, একসঙ্গে মমতা-সোনিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল ইন্ডিয়া জোট। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিল্লিতে বিরোধী জোটের সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তারা একসঙ্গে থাকবেন। প্রাণের ঝুঁকি থাকলেও আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না বলে জানান তিনি। 

মমতার বক্তব্যের সময় তার পাশে ছিলেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। মমতা বক্তব্য শেষ করার পর সোনিয়া তার পিঠে হাত দিয়ে সমর্থন জানান। পরে মমতাও সোনিয়ার হাত শক্ত করে ধরেন। বিরোধী শিবিরের ঐক্যের বার্তা হিসেবে এই দৃশ্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতবিরোধের খবর প্রকাশ্যে আসার পর থেকেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরালো হয়েছে।

 একটি ইংরেজি দৈনিকে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যের খবর প্রকাশিত হওয়ার পর কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানে মতানৈক্য থাকা স্বাভাবিক।এদিনের সাংবাদিক বৈঠকে মমতা অভিযোগ করেন, নির্বাচনে বড় ধরনের অনিয়ম হয়েছে। তার দাবি, ভোট কারচুপির মাধ্যমে বিজেপি মধ্যপ্রদেশ, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে জয় পেয়েছে। 

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরও সমাধান হয়নি। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি।জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে মমতা বলেন, তাকে পদত্যাগ করতে হবে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন ব্যবস্থায় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ভোটে কারচুপির অভিযোগও তোলেন মমতা।

তিনি আরও বলেন, জ্ঞানেশ কুমারকে সরানো না হলে আন্দোলন আরও বড় আকার নেবে। আন্দোলন মাটি থেকে আকাশে যাবে। তারা একসঙ্গে লড়াই করবেন এবং গণতন্ত্র রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। প্রাণের ঝুঁকি থাকলেও তারা প্রস্তুত বলে জানান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী।এদিকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন জেলায় গণতন্ত্র বাঁচাও মিছিল করা হবে। পাশাপাশি জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিও হবে। 

আগামী ৬ অক্টোবর বিরোধী সাংসদরা দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল করবেন। এ জন্য সব বিরোধী সাংসদকে দিল্লিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইবেন বিরোধী নেতারা। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় পাঁচটি বড় সভা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, এই আন্দোলনে সাধারণ মানুষ, যুবসমাজ, ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর পাশাপাশি গণতন্ত্র ও ঐক্য রক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠনকে যুক্ত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit