বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে দিল্লিতে ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পরিচালকদের জবাবদিহি চান বিশেষজ্ঞরা দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা ঘটেছিল প্রসেনজিতের জীবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছিল। তবে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল ফিউচার মূল্য ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৭৩ ডলারে দাঁড়ায়। খবর রয়টার্সের। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭২ ডলারে পৌঁছায়।   

চলতি সেপ্টেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে পারে। গত জুলাইয়ের পর এটিই হতে পারে এক মাসে ব্রেন্টের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। অন্যদিকে, মে মাসের পর প্রথমবারের মতো ১০৬ ডলারের মাইলফলক অতিক্রম করা ডব্লিউটিআই ক্রুডের দাম চলতি মাসে প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।

জ্বালানি বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হওয়া দৈনিক তেল পরিবহনের পরিমাণে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ওই সময়ে প্রতিদিন গড়ে ৬৫ লাখ থেকে ১ কোটি ২৬ লাখ ব্যারেল পর্যন্ত তেল পরিবহন হয়েছে। সাম্প্রতিক দিনের প্রাথমিক তথ্য যাচাই ও চূড়ান্ত হিসাবের পর এই পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) কেপলারের প্রকাশিত তথ্যে জানানো হয়, চলতি সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর এটি মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানির সর্বোচ্চ পরিমাণ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit