বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে দিল্লিতে ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পরিচালকদের জবাবদিহি চান বিশেষজ্ঞরা দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা ঘটেছিল প্রসেনজিতের জীবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস

ক্লাস না নিয়ে টেবিলে পা তুলে গেম খেলেন শিক্ষক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্লাস না নিয়ে টেবিলে পা তুলে গেম খেলেন শিক্ষক। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভিন্ড জেলার নয়গাঁও থানা এলাকার কোট গ্রামের সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।

ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক ক্লাস না নিয়ে পড়ানোর পরিবর্তে মোবাইলে গেম খেলেন এবং ছাত্রীদের কাছে তাদের ইনস্টাগ্রাম আইডি চাইতেন। সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ভিন্ডের নয়গাঁও থানা এলাকার কোট গ্রামের সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটেছে। ছাত্রীদের অভিযোগ, প্রশান্ত নামে ওই শিক্ষক পড়ানোর দিকে মনোযোগ না দিয়ে স্কুলের সময়ে পড়াশোনার সঙ্গে সম্পর্কহীন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। 

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক ছাত্রী দাবি করে, ওই শিক্ষক ছাত্রীদের কাছে তাদের ইনস্টাগ্রাম আইডি চেয়েছিলেন। তাকে বলতে শোনা যায়, ‘একজন শিক্ষক পড়ান না, কিন্তু এখানে এসে মেয়েদের ইনস্টাগ্রাম আইডি চান। তিনি পড়াতে আসেন, না কি মেয়েদের ইনস্টাগ্রাম আইডি চাইতে?’

ছাত্রী আরও অভিযোগ করে যে, শিক্ষক পড়ানোর পরিবর্তে ক্লাসের সময় টেবিলের উপর পা তুলে ফোনে তাসের গেম খেলতেন। অভিযোগগুলি সম্পর্কে সাংবাদিকেরা শ্রেণিকক্ষের ভিতরে অভিযুক্ত শিক্ষককে প্রশ্ন করলে, তিনি চুপ ছিলেন। 

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit