মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সরকারী এডওয়ার্ড কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত সম্পাদক মাহবুব, যুগ্ম সম্পাদক রফিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৫ Time View

আর কে আকাশ, বাংলার মুখ: পাবনার সরকারী এডওয়ার্ড কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টা হতে ২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রফেসর মো. মাহবুব হাসান সম্পাদক ও মো. রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৩৯ টি ভোটের মধ্যে ১৩৩ টি ভোট কাস্ট হয়েছে।

নির্বাচনে সম্পাদক পদে প্রফেসর মো. মাহবুব হোসেন ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মজিদ পেয়েছেন ৫০ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার মো. সিরাজুল ইসলাম মুরাদ পেয়েছেন ৫১ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান খান পেয়েছেন ৪৩ ভোট। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে শেখ মোহাম্মদ হাসান তারেক ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংস্কৃতিক সম্পাদক পদে আব্দুস ছালাম ৭৮ ভোটে বিজয়ী হয়েছেন।

শিক্ষক পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর বেলাল হোসেন। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষার মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে কাজ করবেন বলে মনে করেন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit