রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানসহ  রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের  দাবিতে বিক্ষোভ করেছে কুড়িগ্রাম জামায়াতে ইসলামী। ২৫ সেপ্টেম্বর সোমবার সকালে কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা সদরের ভোগডাঙ্গা মডেল কলেজের সামন থেকে শুরু হয়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়ক কুমরপুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুর হামিদ মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকার, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান, ফুলবাড়ী উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক, ভূরুঙ্গামারী উপজেলা আমীর আনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারী মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit