সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর প্রফেসর হামিদা খানম পিএইচডি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বিজনেস ডাইজেস্টে এর সম্পাদক ও প্রকাশক মোঃ শহীদুল্লাহ প্রিন্স সহ অন্যরা। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, চিকিৎসক, সংগঠক, কবি সাহিত্যিক সহ সমাজ সেবায় বিভিন্ন প্রকার অবদানের জন্য গুণীজনদের সম্মাননা স্মারক সহ সার্টিফিকেট প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৬নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের পরপর একটানা তিন বারের মেম্বার মোঃ জাকির হোসেন সমাজসেবা, সামাজিক ও অবকাঠামো গত উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সহ নানা প্রকার সমাজসেবামূলক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক গ্রহণকালে গোপীনাথপুর গ্রামের বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সফল মেম্বার মোহাম্মদ জাকির হোসেন কে এর আগে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন পিচ এ্যাওয়ার্ড ২০২৩, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস আয়োজিত মানবাধিকার গোল্ডেন পিচ অ্যাওয়ার্ড ২০২৩, বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি, কবি সুকান্ত স্মৃতি সংসদ এর পক্ষ থেকে হিউম্যান রাইট এক্সিলেন্স এ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৪৬