রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল পৌরসভা যুবলীগ নেতা রনি পলোয়ান হত্যা মামলার  প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার মো. খোকন (৩৫) উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে। নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) একই গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে। সে চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে, গতকাল রোববার রাতে র‍্যাব-১১ তথ্য প্রযুক্তির সহযোগিতায় উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত রনি পলোয়ান পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন এবং স্থানীয় ক্ষমতাসীন রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত ২২ সেপ্টেম্বর বিকেলে খাওয়া দাওয়া শেষ করে বসতঘর থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্ত্রী সাজু আক্তার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। পরেরদিন ২৩ সেপ্টেম্বর সকালে ফটিক্কা বাড়ির বাগানে রনির গলাকাটা মরদেহ পাওয়ার খবর শুনে স্ত্রী সাজু আক্তার ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করেন। পরে তিনি চাটখিল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।  ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। সে তদন্তে খোকনের নাম চলে আসে। পরবর্তীতে  তথ্য প্রযুক্তির সহযোগিতায় উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকা থেকে খোকনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়।  

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit