রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

ডোমারে টানা ৫দিনের বৃষ্টিতে ৩০টি পরিবার পানি বন্দি

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে টানা ৫দিনের বৃষ্টিতে ৩০টি পরিবার পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করতে দেখা গেছে।সোমবার দুপুরে এমন দৃশ্যটি চোখে পড়ে ডোমার পৌর এলাকার ৩নং ওয়ার্ড জুম্মাপাড়া গ্রামে। বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে ডোমার থানা দক্ষিণে পাটগুদাম থেকে শুরু করে দেলু ও ওলিয়ার ড্রাইভার, ওছমান গণি, নমিজুল, নুরল হক, শাহাজানসহ প্রায় ৩০টি পরিবারের বাড়ির উঠানে হাটুজল জমে আছে। তারা বাড়ি থেকে বের হতে না পারায় কাজ কর্ম সব বন্ধ হওয়ায় অতি কষ্ঠে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

পানির কবল থেকে রেহাই পাইনি জুম্মাপাড়া জামে মসজিদ। মুসুল্লিরা নামাজ পড়তে যেতে পারছে না।মানুষের পাশাপাশী গরু ছাগলের খাবার নিয়ে চলছে সংকট, চরম দূভোর্গের শিকার হচ্ছে সাধারণ মানুষ। কোন রকম দিন কাটলেও রাত হলে শুরু হয় পোকামাকড়ের আতংক, শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ রয়েছে চরম বিপদে।অপর দিকে জনপ্রতিনিধি বা উপজেলা প্রশাসনের পক্ষথেকে কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় ক্ষোপ প্রকাশ করেন পানী বন্দি অসহায় মানুষেরা। এ বিষয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান সুমন জানান, কর্তৃপক্ষকে বার বার বলার পরেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। অসহায় পানী বন্দি মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit