শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি : নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় হাজেরা খাতুন (৫০) এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমানের স্ত্রী। শুক্রবার দুপুরে ঝানজাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ-সময় ঘাতক ট্রাকটিকে আটক করে স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে গ্রামের বাড়ি থেকে অটোরিক্সা করে নিজ বাসায় ফিরছিলেন হাজেরা খাতুন। অটো থেকে বাসার সামনে নেমে রাস্তা পার হওয়ার সময় বালু বাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যান। এ ঘটনায় স্থানীয়রা সড়কে অবস্থান নিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, ট্রাকচাপায় একজন নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা সড়কে অবস্থান নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনী কার্যক্রম চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit