বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

‘বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শুনতে চায় পৃথিবীর মানুষ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আজকে বাংলাদেশের বদলে যাওয়ার গল্প পৃথিবীর মানুষ শুনতে চায়’। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত জাতীয় শিশু, কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের ৫০ বছর পূর্তি ও ষষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘যখন তারা শুনে ৫৬ হাজার বর্গমাইলের কোনো দেশে ১৬ কোটি মানুষ বসবাস করে, তখন তারা অনেকে ভয় পেয়ে যান, আতঙ্কিত হয়ে যান। দুইদিন আগে কৃষিবিদদের সঙ্গে একটি জায়গায় ছিলাম। তারা বলছে, একটি সময় আমাদের কোনো সম্মান ছিল না। কারণ, বাংলাদেশ অভাব-অনটনের দেশ ছিল। আমরা কোনো সম্মান পেতাম না। আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা পৃথিবীর যেখানেই যাচ্ছি সম্মানিত হয়েছি। আমাদের জিজ্ঞেস করছে, ৫৬ হাজার বর্গ মাইলের দেশে ১৬-১৭ কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা তোমরা কীভাবে দিচ্ছো? তোমরা কীভাবে এইটুক জমির মধ্যে এতো ফসল উৎপাদন করছো? আমাদের শেখাও, আমাদের জানাও। আমরাও উৎপাদন করতে চাই’।

তিনি বলেন, ‘এই যে বাংলাদেশ বদলে গেছে, এই বদলে যাওয়া বাংলাদেশের খবর কয়জন রাখে? কয়জন আমার কৃষক, কৃষিবিদদের সঙ্গে কথা বলে’।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit