বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

আওয়ামী লীগ নয়, আমাদের প্রতিদ্বন্দ্বী লুটেরা গোষ্ঠী: আমির খসরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আজকে পুলিশ, বিচার বিভাগ, সরকারি কর্মকর্তা, লুটেরা ব্যবসায়ী ও রাজনীতিবিদদের একটি অংশ মিলে একটি রেজিম তৈরি করেছে। নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নয়। আমাদের প্রতিদ্বন্দ্বী এই অংশগুলো। আওয়ামী লীগ ক্ষমতায় নেই। শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে এই অংশগুলোর।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘সংকট সমাধানে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের সুবিধামতো সংবিধান পরিবর্তন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এখন সংবিধানের দোহাই দিচ্ছে। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আবারও ক্ষমতায় থাকতে চায়। কিন্তু জনগণের বক্তব্য পরিষ্কার। সংবিধান পরিবর্তনশীল, এটা স্থায়ী কিছু না। সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ না। জনগণের চিন্তার প্রতিফলন সংবিধান। আওয়ামী লীগ সংবিধানের এক-তৃতীয়াংশ পরিবর্তন করে বলছে, সংবিধান কোনো দিন পরিবর্তন হবে না।’

‘সংবিধান জাতীয় ঐক্যমত্য বা গণভোটের মাধ্যমে পরিবর্তন হতে পারে’-এমনটা জানিয়ে তিনি বলেন, ‘সংবিধানের ৭ ধারায় স্পষ্ট বলা হয়েছে, সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন। যখন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তখন বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, গণতন্ত্র, উন্নয়ন বজায় রেখে খালেদা জিয়া সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করেছিলেন। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এটা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে এককভাবে এটা পরিবর্তন করেছে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ সংবিধানের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। বিচার বিভাগের মূল দায়িত্ব হচ্ছে সংবিধান, আইনের সুরক্ষা করা। এর কোনোটাই কি তারা করছে? এটা না করে বিচার বিভাগের একটি অংশ রাজনীতিবিদের দায়িত্ব পালন করছে।’সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit