বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

আশুলিয়ায় বাকবিতন্ডার জেরে প্রেমীককে হত্যা; গ্রেপ্তার প্রেমীকা

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ঘরে ডেকে নিয়ে প্রেমিক হত্যার অভিযোগে রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তার নারীকে ঢাকায় আদালতে পাঠানো হয়। এরআগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার খেজুরটেক এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করেন পুলিশ।
গ্রেপ্তারকৃত রোকেয়া বেগম সুনামগঞ্জের মধ্যনগর থানার আন্তরপর গ্রামের এরশাদ মিয়ার মেয়ে। কয়েক বছর আগেই রোকেয়ার স্বামী মারা গেছেন। বর্তমানে  ৩সন্তান নিয়ে আশুলিয়ার খেজুরটেক এলাকায় থেকে দিন মজুরের কাজ করতেন তিনি। নিহত ব্যক্তির নাম আনিছ মিয়া (৪৮)।  তার গ্রামের বাড়িও সুনামগঞ্জের একই থানা। আনিছ দীর্ঘদিন ধরে ওই এলাকায় পরিবারসহ বসবাস করে দিনমজুরের কাজ করতেন।
পুলিশ জানায়, ভিকটিম ও অভিযুক্ত ওই নারী দীর্ঘদীন ধরে একই এলাকায় বসবাস করে দিনমজুরের কাজ করতেন। তাদের মধ্যে প্রায় ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ তাদের মধ্যে তৃতীয় কোন ব্যক্তির সাথে রোকেয়ার প্রেম নিয়ে সাথে বাকবিতন্ডা চলে আসছিল। সেই ক্ষোভ থেকেই কথা কাটাকাটির এক পর্যায়ে আনিছের অন্ডকোষ চেপে ধরে রোকেয়া, সে জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়দের সহযোগিতায় আনিছকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে মামলার এজাহারে নিহতের স্ত্রী মমতা বেগম তুলে ধরেন, পাওনা টাকা লেনদেনর সূত্র ধরে রোকেয়ার বাসায় গেলে তর্ক-বির্তকের এক পর্যায়ে আনিছকে দরজার সাথে ধাক্কা দিলে ফ্লোরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে সে মারা যায়।  
আশুলিয়া থানার (এসআই) উপ-পরিদর্শক জোহাব আলী বলেন, প্রাথমিকভাবে আসামীর সাথে কথা বলে জানতে পেরছি তাদের মধ্য প্রেমের সম্পর্ক ছিল। আনিছ অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে এমন সন্দেহ করে রোকেয়ার সাথে ঝগড়া-বিবাদ করতো। সেদিন বাকবিতন্ডার এক পর্যায়ে আনিছের অন্ডকোষ চেপে ধরে। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit