বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

এডিসি সানজিদাকে রংপুরে বদলির গুঞ্জন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : শাহবাগ থানায় নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর ঘটনায় সাময়িক বরখাস্ত ডিএমপির এডিসি হারুন-অর-রশীদকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে যুক্ত করা হয়েছে। এ ঘটনায় এডিসি সানজিদা আফরিনকেও রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে খুব শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

তবে সানজিদার বদলির বিষয়ে কোন ধরনের প্রজ্ঞাপন আসেনি বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন। আজ দুপুর ১টা ২৫ মিনিটে তিনি দেশ রূপান্তরকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত শনিবার রাতে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে ডিএমপির রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুনের বিরুদ্ধে। ছাত্রলীগের ওই দুই নেতা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit