বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুবই কম দেখছেন হল্যান্ড সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর প্রবাসী আয়ে রেকর্ড, গত অর্থবছরে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গত ১৫ বছরের নথিপত্র চেয়ে গভর্নরকে ফের চিঠি দুদকের ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ নরওয়ে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের জন্য কতটা কঠিন, ভিনিসিউসে রহস্যভেদ হবে? পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

আমির খানের প্রযোজনায় সিনেমা, নায়িকা ফারিণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : ‘পাত্রী চাই’ শিরোনামে একটি বাংলা সিনেমা প্রযোজনা করছেন বলিউড সুপারস্টার আমির খান। বিপ্লব গোস্বামীর চিত্রনাট্যে সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করবেন আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও। আর সেই সিনেমায় নায়িকা হচ্ছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ।

ছবিটিতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী। আরও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্কর। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় আসন্ন পূজোর পরেই শুটিংয়ে গড়াবে এই সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যমকে চিত্রনাট্যকার বিপ্লব জানিয়েছেন, ‌পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দস্তকে নাড়িয়ে দেওয়ার গল্প ‘পাত্রী চাই’।

বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। বলছিলেন, তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন। এরপর বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তার চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় সিনেমা করতে চান

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit