বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

তিন গোলের জয়েও খুশি নন বিয়েলসা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : অভিজ্ঞ লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানিকে ছাড়া উরুগুয়ের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা ভালোই হলো। বাংলাদেশ সময় শনিবার সকালে উরুগুয়ে ৩-১ গোলে হারিয়েছে চিলিকে। দল জিতলেও পারফরম্যান্সে খুশি হতে পারেননি কোচ মার্সেলো বিয়েলসা।

উরুগুয়ের হয়ে তিনটি গোলই করেছেন মিডফিল্ডে খেলা খেলোয়াড়রা। তাতে সুয়ারেজ, কাভানিদের দলে না থাকা নিয়ে আফসোস করতেই পারেন সমর্থকরা। জোড়া গোল করেন রিভার প্লেটে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলাস ডে লা ক্রুজ। আরেকটি গোল রিয়াল মাদ্রিদে খেলা ফেদরিকো ভালভার্দের। চিলির হয়ে এক গোল শোধ দেন অভিজ্ঞ আর্তুরো ভিদাল।

বল পজিশনে দুই দল প্রায় সমান। নিজেদের মাঠে উরুগুয়ে গোলের উদ্দেশ্যে ১৮ শট নিলেও লক্ষ্যে ছিল ৭টি। বিয়েলসা দলকে খেলান ৪-৩-৩ ফরমেশনে। ফরোয়ার্ডে খেলা ডারউইন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো আরাহো, ফাকুন্দো পেলেস্ত্রি কিংবা বদলি নামা রদ্রিগুয়েজ, ম্যাক্সি গোমেজরা হতাশ করেছেন।

ডিফেন্স ও আক্রমণ ভাগের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা গেছে। তবে কোচ বিয়েলসা বলছেন একসঙ্গে অনুশীলনের সময় কম পেয়েছে খেলোয়াড়রা। ‘এটি নিয়ে আমাদের বেশি কাজ করা হয়নি। সত্যি বলতে অনুশীলন হয়েছে একদিন। একসঙ্গে আরও বেশি সময় থাকলেও খেলোয়াড়দের ভ্রমণের কারণে বিশ্রামেরও দরকার। তারা ক্লাব থেকে এসেছে পরে একদিন অনুশীলন করতে পেরেছি।’

ম্যাচের ব্যবধান ৩-১। তবে শুরুর দিকে ম্যাচে আধিপত্য ছিল চিলির। বিয়েলসা আরও বলেন, ‘১৫ মিনিট লেগেছে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে। খেলোয়াড়রা এককভাবে যা করেছে সেটা ভালো। তবে দলগতভাবে আরও কাজ করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit