বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। যারা আবেদন করবে শুধুই তারাই এই সুবিধা পাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন পাস হওয়ায় এই সুবিধা পাবেন চার লাখ ৬২ হাজার শিক্ষক। গত মঙ্গলবার জাতীয় সংসদে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল-২০২৩’পাস হয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন পাসের মাধ্যমে শিক্ষকদের মোবাইল অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। আমাদের দেশের ৪ লাখ ৬২ হাজার শিক্ষকের জন্য গত ৭ থেকে ৮ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ কোটি টাকা দিয়েছেন। কিন্তু আইন না থাকার কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিক্ষকদের আর্থিক দৈন্য ও দৈব-দুর্বিপাকে সহায়তা করতে পারি না।

তিনি বলেন, আমরা পরিকল্পনা করেছি যে, সেপ্টেম্বরের মধ্যেই মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে গ্রামে বসে আবেদন করতে পারবেন শিক্ষকরা। মোবাইল এসএমএসের মাধ্যমে আর্থিক সহায়তার ন্যূনতম পাঁচ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমি মনে করি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এতে দারুণভাবে উপকৃত হবেন।

বিলে বলা হয়েছে, চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হলে তার নাবালক সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিক্ষার ব্যয় বহন করা হবে। এছাড়া প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনে খরচ দেওয়া হবে। চিকিৎসা খরচসহ কিছু আর্থিক সুবিধা পাবেন শিক্ষকরা। শিক্ষকদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্রাস্ট ফান্ডে জমা দিতে হবে এবং তা বিধির মাধ্যমে নির্ধারিত হবে।

কিউএনবি/অনিমা/০৯.০৯.২০২৩/বিকাল ৩.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit