বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

জকোভিচের সামনে আলকারাজকে বিদায় করা মেদভেদেভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : কার্লোস আলকারাজের কাছে হেরে উইম্বলডন জিততে পারেননি নোভাক জকোভিচ। দুই মাস পর ফের আরও একটি ফাইনালে এ দুজনের লড়াই দেখার প্রতীক্ষায় ছিলেন অনেকে। কিন্তু রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ আলকারাজকে সেমিফাইনালে হারিয়ে উঠে গেছেন ফাইনালে। তাই জকোভিচের ২৪তম শিরোপা জয়ের পথে বাধা হতে পারেন তিনি।

ইউএস ওপেনে পুরুষ এককের সেমিফাইনালে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় আলকারাজকে হারিয়ে ফাইনালে উঠে সেই ভাবনা ভুল প্রমাণ করেছেন মেদভেদেভ। পুরুষ এককের অন্য সেমিফাইনাল থেকে জোকোভিচ ফাইনালে ওঠায় এবারের ইউএস ওপেন ফাইনালটা তাই দুই বছর আগের স্মৃতিই ফিরিয়ে এনেছে। ২০২১ সালের সেই ফাইনালে জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেদভেদেভ। এবারও কি তেমন কিছু ঘটতে যাচ্ছে? সেটা বোঝা যাবে আগামীকাল ফাইনালেই।

৩ ঘণ্টা ১৯ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে আলকারাজকে ৭-৬ (৭-৩), ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলেন মেদভেদেভ। আর এই হারের মধ্য দিয়ে ২০০৮ সালে রজার ফেদেরারের পর পুরুষ এককে প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথ থেকেও ছিটকে পড়লেন ২০ বছর বয়সী আলকারাজ।

তবে স্প্যানিশ এই তারকাকে হারাতে মেদভেদেভ নিজেকে কতটা নিংড়ে দিয়েছেন, ‘ভেবেছিলাম ১০ (নম্বর)–এর মধ্যে ১১ তুলতে হবে। কিন্তু আমি ১০–এর মধ্যে ১২ (নম্বর) তুলেছি, শুধু তৃতীয় সেটটি বাদে। সত্যি বলতে, আলকারাজ অবিশ্বাস্য খেলোয়াড়! তাকে হারাতে নিজের সামর্থ্যেরও বেশি দিতে হয় এবং আমি সেটাই দিয়েছি।’অন্য সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে ক্যারিয়ারের দশম ইউএস ওপেন ফাইনালে উঠেছেন জোকোভিচ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit