বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

নুসরাত প্রসঙ্গ এড়িয়ে গেলেন যশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : ফ্ল্যাট দেওয়ার নামে কয়েক লাখ রুপির প্রতারণার মামলায় পশ্চিমবঙ্গের বসুরহাটের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছে ভারতের তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে নুসরাত বলেন, ইডি ডাকলে অবশ্যই যাব। তদন্তে সহযোগিতা করা আমার কর্তব্যের মধ্যে পড়ে।

এদিকে নতুন হিন্দি ছবি ‘ইয়ারিয়া ২’-এর প্রচার চালাচ্ছেন নুসরাতের বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত। ছবির প্রচারের ফাঁকেই আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে যশকে নুসরাত প্রসঙ্গে প্রশ্ন করা হলে কিছুটা এড়িয়ে গেলেন তিনি। বললেন, আমি এখন নতুন ছবির কাজে ব্যস্ত। আমার মনে হয় না, এটা সঠিক সময় নয় এ বিষয়ে কথা বলার। সঠিক সময় এলে নিশ্চয়ই সব উত্তর দেব।

নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-১৫ সালে চার শতাধিক প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লাখ রুপি করে নেওয়া হয়েছিল। এর বদলে তাদের সবাইকে এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা না পেয়েছেন ফ্ল্যাট, না ফেরত পেয়েছেন টাকা। 

নুসরাত ওই সংস্থার ‘অন্যতম ডিরেক্টর’ বলে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

এই বিজেপি নেতার অভিযোগ, এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই প্রবীণরা। কিন্তু তাতে লাভ হয়নি। নুসরাতের বিরুদ্ধে আদালতেও মামলা করা হয়েছিল। কিন্তু আদালতের সমন পেয়েও হাজিরা দেননি নুসরাত। তাই বাধ্য হয়েই প্রতারণার শিকার হওয়া লোকজনকে নিয়ে ইডি দপ্তরে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন শঙ্কু দেব। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে দাবি করেন, প্রতারণার টাকা দিয়ে পাম অ্যাভিনিউতে ফ্ল্যাট কিনেছেন নুসরাত জাহান।

অভিযোগ প্রকাশ্যে আসার পর নুসরাতের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তিনি যাবতীয় অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। 

নুসরাত স্পষ্ট জানিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন। সেই ঋণ সুদসহ ফিরিয়েও দিয়েছেন। ওই সংস্থার সঙ্গে তার আর কোনো যোগাযোগও নেই। কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন বলেও দাবি করেন নুসরাত। 
 

 

কিউএনবি/অনিমা/০৯.০৯.২০২৩/দুপুর ১.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit