বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

রাজের সঙ্গে উদ্দাম ‘নাচ’ নিয়ে মুখ খুললেন কৌশানী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চৌধুরী ওটিটিতে পা দিয়েই বাজিমাত করেছেন। ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজ দিয়ে রাজ করেছেন দর্শক মনে। সিরিজের সাফল্যের পর পার্টির আয়োজন করেন তিনি।

সেখানে উপস্থিত ছিলেন টালিউডের একঝাক তারকা। ছিলেন সিরিজের অন্যতম চরিত্রে অভিনয় করা কৌশানী মুখোপাধ্যায়।

তিনি মোহিনী মা তথা মণি চরিত্রে নজর কেড়েছেন সবার। অভিনয় দক্ষতা দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি।

পার্টিতে রাজ-কৌশানীকে ‘লারকি আখ মারে’ গানে উদ্দাম নাচ করতে দেখা যায়। আর এতেই কটাক্ষের শিকার হন অভিনেত্রী।  

এদিকে পার্টিতে উপস্থিত থাকলেও অন্তঃসত্ত্বা শুভশ্রী নিজেকে ডান্স ফ্লোর থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন। কিন্তু কৌশানীকে রাজের সঙ্গে নাচ করাকে একেবারেই ভালো চোখে দেখেননি সমালোচকরা।
অনেকেই সমালোচনা করে বলেছেন, বিবাহিত রাজের সঙ্গে এত নাচের কী রয়েছে!

তবে এসব সমালোচনার জবাব দিয়েছেন কৌশানী। অভিনেত্রী বলেন, আমার সঙ্গে শুভদির (শুভশ্রী) খুবই ভালো সম্পর্ক। আমি তাকে অত্যন্ত সম্মান করি। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে নারী প্রডিউসারের সংখ্যা অত্যন্ত কম। আলাদা করে আমি মহিলাদের ক্ষমতায়ন নিয়ে শুভদির সঙ্গে কথা বলেছি। খুব ভালো সম্পর্ক আমাদের। আমিও তাদের সন্তানের জন্য অপেক্ষা করছি। আমাদের এই সুসম্পর্ক কেউ দেখে না!

কৌশানী আরও বলেন, শুভদি এখন অন্তঃসত্ত্বা, তাই নাচেননি। আমরা বেরোচ্ছিলাম। সেই সময় একটা ভালো গান চলে। তাতেই আমরা নেচেছিলাম। এর আগেও আমরা একাধিকবার বিভিন্ন গানে একসঙ্গে ডান্স করেছি। এটা কীভাবে এত বড় বিষয় হতে পারে!

কিউটিভি/অনিমা/০৯.০৯.২০২৩/দুপুর ১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit