বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

কবে মাঠে ফিরছেন, নিজেই জানালেন তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক  : সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালকে নিয়ে যেন ভক্তদের আগ্রহের শেষ নেই। এশিয়া কাপে ওপেনার খরায় ভুগছে বাংলাদেশ। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বলেছিলেন তামিমকে মনে পড়ছে তার। 

শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তামিম এসব কথা বলেন।

তামিম জানিয়েছেন, খুব শিগগি মাঠের ক্রিকেটে ফিরছেন তিনি। আর সেটা হতে পারে নিউজিল্যান্ডের সঙ্গে হোম সিরিজেই। এশিয়া কাপের পরেই ব্ল্যাকক্যাপসদের বাংলাদেশ সফর। সেখানেই দেখা যেতে পারে এই ওপেনারকে।  

তিনি বলেন, ‘মানুষের সাড়া ছিল অসাধারণ। এটা আপনাকে আরও অনুপ্রেরণা জোগায় যত তাড়াতাড়ি খেলায় ফিরে আসতে পারি। যে ভালোভাসা তারা দেখাচ্ছে, ওই ভালোবাসাটা আবারও ফিরিয়ে দিতে পারি।’

নিজের বর্তমান অবস্থা জানিয়ে তামিম বলেন, ‘এখন অবধি কোনো সেট ব্যাক হয়নি। কিছু জিনিস থাকেই। কিন্তু ওই পর্যায়ের ব্যথা অনুভব করিনি। পরের এক সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ কারণ ফুল ইন্টেসিটিতে প্র্যাকটিস করার পরিকল্পনা আছে। আমি খুব আশাবাদী ও ইতিবাচক যে নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকে খেলতে পারব।’ 

এশিয়া কাপ থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার সময়ই জানিয়েছিলেন— নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও দলে ফিরবেন, সে কথাটাই কাল আবারও শোনা গেল তামিমের কণ্ঠে। তামিম বলেন, আমি আল্লাহর রহমতে প্রতিটা প্রোগ্রামে টিক দিয়েছি ভালোভাবে। খুব ভালোভাবে আমার প্রগ্রেশনটা হচ্ছে। বিশেষত ১০ তারিখের পর থেকে ১০ দিনের মতো সময় আছে, তখন অল মোস্ট ফুল ইন্টেনসিটিতে অনুশীলন করার পরিকল্পনা আছে।

কিউএনবি/অনিমা/০৯.০৯.২০২৩/দুপুর ১২.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit