রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

সেতুমন্ত্রীর বোনের ইন্তেকাল  

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ Time View
নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন ফেরদৌস আরা পাখি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।  বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফেরদৌস আরা পাখি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের আলেক উল্যাহ মাস্টার বাড়ির মৃত মো.সাহাব উদ্দিনের স্ত্রী।বিষয়টি নিশ্চিত করেন করেন সেতুমন্ত্রীর ভাগনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত।  

সেতুমন্ত্রী মন্ত্রীর আরেক ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিন সালেকিন রিমন জানায়, তিনি ঢাকার বাড্ডার বাসায় ছেলেদের সাথে বসবাস করতেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। ছোট বোনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক সেতুমন্ত্রী এসে বোনের মরদেহ দেখে যান। আজ বাদ মাগরিব মরহুমার ঢাকার বাসার সামনে একটি জানাজা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।   

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit