সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

মানিকছড়ি থানা পরিদর্শন করেছেন নবাগত  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পরিদর্শন করেছেন নবাগত খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর  পিপিএম (বার)।সোমবার (৪সেপ্টেম্বর ২০২৩ইং )সাড়ে ১১টার দিকে নবাগত পুলিশ সুপার মুক্তা ধর  পিপিএম (বার) মানিকছড়ি থানায় পৌছলে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো.আনচারুল করিম ও  মানিকছড়ি  উপজেলা প্রশাসনের পক্ষথেকে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, ফুলেল শুভেচ্ছা জানান।পরে থানা প্রাঙ্গণে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো.আনচারুল করিম- এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) কে “ গার্ড অব অনার প্রদান করেন ।

পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) থানা ভবন, ফোর্সের ব্যারাক, রান্নাঘর, ডাইনিং রুম মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শন সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। তিনি থানা চত্বরে একটি আম্রপালি গাছের চারা রোপন  করেন।ওপেন হাউজ ডে,আলোচনা সভায় মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো.আনচারুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বার  বক্তব্যে বলেন, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ, শিশু নির্যাতন ও মোবাইলের অপব্যবহার রোধে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করে বলেন, এই সমাজ আমার, আপনার। বর্তমান প্রজন্মকে একজন আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে অভিভাকের পাশাপাশি সমাজের সচেতন নাগরিক হিসেবে সকলকে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে স্কুল,কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুব সমাজ এমনকি মেয়েরাও মোবাইল ও মাদকে আসক্ত হওয়ায় পরিবার ও সমাজে অনাকাঙ্ক্ষিত ঘটনা অহরহ ঘটছে! মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত-সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে।
এসময় মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী,  মানিকছড়ি থানার অফিসার  ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম, মানিকছড়ি  ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. আবদুল মতিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল আলম চৌধুরী, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এম.এ.রাজ্জাক সহ থানার সকল অফিসার এবং ফোর্স উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit