বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

মিরাজের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর এই ম্যাচে তানজিদ তামিমকে বাদ দেয়া হয়। ওপেনিংয়ে আসেন মিরাজ। আর দীর্ঘ সময় পর ওপেনিংয়ে এসেই বাজিমাত করেন টাইগার এই অলরাউন্ডার। ওপেনিংয়ে দারুণ শুরু এনে দেয়ার পর তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার (৩ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৯ রান। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার মিরাজ এবং নাঈম শেখ শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হয়েছেন। তাতে প্রথম তিন ওভারেই রান আসে ৩০ রান।   
 
ধীরে ধীরে রানের গতি কিছুটা কমলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল বাংলাদেশ। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫০ রান। সাত ম্যাচ পর ওপেনিং জুটিতে ৫০ দেখল বাংলাদেশ। দশম ওভারে বাংলাদেশ শিবিরে প্রথম আঘাতটা দেন মুজিব-উর-রহমান। ৩২ বলে ২৮ রান করে সাজঘরের পথ ধরেন নাঈম শেখ। পরের ওভারে আউট হন তাওহীদ হৃদয়। নিজের খেলা দ্বিতীয় বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। 
 
দ্রুত দুই উইকেট হারানোর পর হাল ধরেন শান্ত এবং মিরাজ। এই দুই ব্যাটারের জুটি ইতোমধ্যে ১০০ পেরিয়েছে। রশিদ খান-মোহাম্মদ নবিদের বিপক্ষে দাপুটে দাপুটে ব্যাটিং করছেন তারা। মিরাজের সেঞ্চুরির পর শতকের পথে আছেন শান্ত। এভাবে শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারলে বড় সংগ্রহ পেতে পারে বাংলাদেশ। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit