মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান সাবেক ভিসি আতিয়ারের সময়ে নিয়োগ-উন্নয়ন প্রকল্পে পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাবিপ্রবি ছাত্রদলের মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন। ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে ফিরল মাছের কারবার, বড় মাছের অপেক্ষায় জেলে-ব্যবসায়ীরা ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে,নতুন ভবন পেলো স্বরণীকা উচ্চ বিদ্যালয়ে জমি নিয়ে বিরোধের জেরে দেড় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নাঈমের পর ফিরলেন হৃদয়ও

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ভালো শুরু করেছিলেন ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম ও মেহেদি হাসান মিরাজ। ওপেনিং জুটিতে ১০ ওভারে এসেছে ৬০ রান। তবে সেই ভালো বেশিক্ষণ টেকেনি। পর পর দুই উইকেট হারিয়ে আবার কিছুটা ব্যাকফুটে গেছে টাইগাররা।

দশম ওভারে মুজিবের বোলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন নাঈম। আউট হওয়ার আগে ৩২ বলে ২৮ রান করেছেন তিনি। নাঈমের আউটের পরের ওভারে দুই বলে শূন্য রানে আউট হন তাওহিদ হৃদয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৬৯ রানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৪ রানে মিরাজ ও শান্ত চার রানে ব্যাটিং করছেন।

এশিয়া কাপের প্রথম ম্যাচে হেরে খাদের কিনারায় পৌঁছে গেছে বাংলাদেশ। এখন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। আফগানিস্তানের বিপক্ষে আজ জিততেই হবে। হারলেই এশিয়া কাপ শেষ।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারের ম্যাচ থেকে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম্যাচে অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন আফিফ হোসেন, শামীম হোসেন ও হাসান মাহমুদ।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit