মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান সাবেক ভিসি আতিয়ারের সময়ে নিয়োগ-উন্নয়ন প্রকল্পে পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাবিপ্রবি ছাত্রদলের মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন। ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে ফিরল মাছের কারবার, বড় মাছের অপেক্ষায় জেলে-ব্যবসায়ীরা ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে,নতুন ভবন পেলো স্বরণীকা উচ্চ বিদ্যালয়ে জমি নিয়ে বিরোধের জেরে দেড় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

শুধু আমাকে নয়, মিশা ভাইকেও গরু উপহার দিয়েছেন: শিরিন শিলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : দেশের ৩০টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’।  ছবিটি নিয়ে তেমন কোনো আলোচনা না থাকলেও মুক্তির আগের দিন সংবাদ সম্মেলনে ছবির নায়িকা শিরিন শিলার একটি বক্তব্য ঘিরে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে। 

অন্যদিকে মুক্তির দুদিন হয়ে গেল, কোনো শিল্পীকে সিনেমা হলে ছবির প্রচার-প্রচারণায় দেখা যায়নি।

এ বিষয়ে শিরিন শিলা বলেন, ‘মুক্তির প্রথম দিনই যাওয়ার কথা ছিল। ছবির নায়ক ডিপজল ভাই যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছিলেন। প্রস্তুতও হয়েছিলাম। কিন্তু পরে তিনি আর যাননি। আমি আর একা যাব কীভাবে, আমার নিরাপত্তা দেবে কে? এ জন্য ঘরে বসেই ছবির খবরাখবর নিচ্ছি।’

ঘরে বসে দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? এই অভিনেত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভালোই রিভিউ পাচ্ছি ছবির। ভিডিও ফুটেজে দেখলাম, দর্শকেরা ভালো বলছেন। রিকশাচালক, পোশাকশ্রমিকদের একটা বড় অংশ ডিপজল ভাইয়ের অভিনয়ের খুব ভক্ত। তারা ছবিটি দেখছেন।

অনেকে তো আবার ডিপজলের সঙ্গে কাজের ব্যাপারে একটু ভিন্নভাবে দেখেন, সেটাকে কি বলবেন—এমন প্রশ্নে শিলা বলেন, এর আগে মৌসুমী, পূর্ণিমা, রেসিদের মতো বড় বড় তারকা তো তার বিপরীতে কাজ করেছেন। তারা যখন করেছেন, আমরা তো অনেক পরের, করতেই পারি। দেখুন, ডিপজল ভাইকে দর্শকেরা ভালোবাসেন; কিন্তু আমরা সিনেমার মানুষ, নিজেদের নিজেরাই পচাই। বিষয়টি খুবই নোংরা, অস্বস্তিকর।

গরু উপহারের বিষয়টি নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, এই ছবির শুটিং চলছিল সাভারের ডিপজল ভাইয়ের ফার্ম হাউস এলাকায়। আর ডিপজল ভাই বড় কলিজার মানুষ। জায়েদ খানসহ অনেক শিল্পীকেই নানা সময়ে নানা ধরনের উপহার দেন তিনি। ওই দিন আমাকে একা গরু উপহার দেননি, মিশা ভাইকেও দিয়েছেন।

 

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit