শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

দুর্গাপুরে ছোট ভাইয়ের মুত্যু শোকে বড় ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ছোট ভাইয়ের মৃত্যু শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। দুই ভাইয়ের মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামে।

পরিবার ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে দুর্গাপুর থেকে তাদের গ্রামের বাড়ী মুধুয়াকোনা গ্রামের যাওয়ার পথে সাতাশি নামক স্থানে বস্ত্র ব্যবসায়ী মো. আলম মিয়া (৪৫) মটরসাইকেল-অটো সংঘর্যে দুর্ঘটনায় পতিত হলে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে আসেন। তার শারিরীক অবস্থা অবনতি দেখে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তিতে রোববার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলম মিয়া।

অপরদিকে এই মৃত্যুর খবর শুনে আলম মিয়ার আপন বড় ভাই দুলাল মিয়া (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সকালে মারা যান। দুজনেই মুধুয়াকোনা গ্রামের পল্লী চিকিৎসক মৃত আফসর আলীর ছেলে। রোববার সন্ধ্যায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের লাশ দাফন করা হবে। একই পরিবারের এক সঙ্গে দুই ভাইয়ের মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit