বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জি-২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে চীনের আপত্তি মার্কিন বাহিনী ‘কাপুরুষ’, বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি ইরানের বিমানবন্দরে ড্রোন হামলার জন্য মস্কোকে দায়ী করলো জার্মানি ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা জারি চোট সেরে আফগানদের বিপক্ষে ফিরলেন বুমরাহ আকস্মিক রদবদলের জেরে মিসবাহর পদত্যাগ রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতায় চট্টগ্রাম বন্দর থাইল্যান্ডকে হারিয়ে নারী এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা ‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

ডোমারে কুখ্যাত ডাকাত নরেশ গ্রেফতার, মোটর সাইকেল উদ্ধার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কুখ্যাত ডাকাত নরেশ গ্রেফতার, ডাকাতিতে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।নরেশ চন্দ্র দাস (৩৩) ডোমার উপজেলার জেলে পাড়া এলাকার কাল্টু চন্দ্র দাসের ছেলে, বর্তমানে পাবর্তীপুর থানার বিলাইচন্ডি জেলেপাড়া এলাকায় বসবাস করে।

থানা সুত্রে জানাযায়, ডোমার থানাধীন ছোট রাউতা ব্রাহ্মন পাড়ার পুরোহিত বিজয় চক্রবর্তীর বসত বাড়ীতে গত ৩০/০৪/২০২৩ তারিখ দিবাগত রাত্রি ০৮/১০ জন অজ্ঞাতনামা ডাকাত দল মুখে কালো রং মেখে এবং মাস্ক পড়ে বিজয় চক্রবর্তীর বসত ঘরের দরজা ও সিটকিনি ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার স্ত্রী, কন্যা ও ছেলেকে ছোড়া দিয়ে ভয় ভীতি দেখিয়ে জিম্মি করে আলমারি ভংচুর করে নগদ ১,৮৮,০০০/- (এক লক্ষ আটাশি) হাজার টাকা ডাকাতি করে। এ বিষয়ে ডোমার থানার মামলা নং-০১, তারিখ-০২/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড দায়ের কওে বিজয়।

সেই মামলার সুত্র ধরে ডোমার থানর ওসি (তদন্ত) মাসুদ করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার বিকালে পাবর্তীপুর থানার বিলাইচন্ডি জেলেপাড়া এলাকা থেকে নরেশকে গ্রেফতার করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরোহিত বিজয় চক্রবর্তীর মামলায় জড়িত। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit