রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

যে সমীকরণে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে এখনো পর্যন্ত দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে এখনো চার ম্যাচ বাকি। দুই দল এখনো মাঠেও নামেনি। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে সমীকরণের হিসেব নিকেশ । কারণ গ্রুপ পর্বে মাত্র দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে প্রতিটি দল।

সুপার ফোরে জায়গা পেতে হলে বাংলাদেশকে মেলাতে হবে কঠিন সমীকরণ। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিববাহিনী। ওই ম্যাচটি বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’। জিতলে সুযোগ থাকবে সুপার ফোরের। সে সঙ্গে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ ম্যাচের দিকে। হারলে সরাসরি ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। 

আগামী ৫ সেপ্টেম্বর লাহোরে মুখোমুখি হবে শ্রীলংকা-আফগানিস্তান। এই ম্যাচে যদি শ্রীলংকা আফগানিস্তানকে হারায় তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে লংকারা সরাসরি চলে যাবে সুপার ফোরে। এতে বাংলাদেশ রানার্সআপ হয়ে শেষ চ্যারে কোয়ালিফাই করবে। কিন্তু শ্রীলংকা যদি আফগানদের কাছে হেরে যায় তখন তিন দলের একটি করে জয়ে হিসেব হবে রানরেটে।

রানরেট বিবেচনায় যে দুই দল এগিয়ে থাকবে তারাই খেলবে সুপার ফোর স্টেজে। তিন দলের সমান একটি করে জয় হলেও রেটিংয়ে পিছিয়ে থাকা দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। গ্রুপ ‘এ’র দলগুলোর মধ্যে শক্তি বিবেচনায় নেপাল থেকে যোজন যোজন এগিয়ে ভারত-পাকিস্তান। ইতোমধ্যে নেপালের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক পাকিস্তান। শনিবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। 

এই ম্যাচে ভারতের কাছে বাবর আজমরা হারলেও সুপার ফোর প্রায় নিশ্চিত তাদের। কারণ নেপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল জয়ে রানরেটে অনেকটা এগিয়ে পাকিস্তান। আবার পাকিস্তান যদি ভারতকে হারায় এতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চার নিশ্চিত করবে। সে ক্ষেত্রে ভারত-নেপালের ম্যাচে চোখ থাকবে ভারতীয় সমর্থকদের। তবে শক্তিমত্তায় ভারতকে হারানো নেপালের পক্ষে প্রায় অসম্ভব।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit