রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

দ.আফ্রিকায় নিজ দোকানে নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View
নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানে নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। এরপর সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে থাকা টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়। নিহত আবদুল মালেক (৫০) বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের হাজী কলিম উদ্দিন মিয়াজী বাড়ির আবদুল ওয়াদুদের ছেলে।  

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোট মেয়ে লামিয়া আক্তার। এর আগে, বুধবার ৩০ আগস্ট সেই দেশের সময় রাত ৮টার দিকে আফ্রিকার ডারবান শহরের নিহতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় মাতম।

নিহতের ছোট মেয়ে লামিয়া জানায়, তারা দুই বোন পরিবারের সাথে জেলা শহর মাইজদীতে বসবাস করে।  তার বাবা ১৭-১৮ বছর যাবত আফ্রিকার ডারবান শহরে ব্যবসা করছে। সর্বশেষ গত ১ মাস ১০দিন আগে বাবা দেশ থেকে ডারবান শহরে যান।  বুধবার রাত ৮টার দিকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। ওই সময় সেই দেশি কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা আমার বাবাকে গুলি করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডারবান শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত প্রবাসী মালেকের লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা জন্য পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.ইউছুপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit