মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

সাভারের আশুলিয়ায় ডিস ও নেটের ব্যবসা দখল নিতে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২০৩ Time View
সাভার প্রতিনিধি সাভারের আশুলিয়ায় ডিস ও নেটের ব্যবসা দখল নিতে  ময়না মোল্লা (৪৫) নামের এক ডিস ও নেট ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে সন্ত্রাসীরা। এসময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও অভিযোগ পাওয়া গেছে।এব্যাপারে ভুক্তভোগী ময়না মোল্লার বাবা জালাল মোল্লা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- রতন (২৮)  কামরুল (২৫) শাওন (২৭) ও রাকিব (২৬) ও শরীফ। তারা সবাই আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বেরনের মানিকগঞ্জ পাড়া এলাকার বাসিন্দা।আহত ডিস ও নেট ব্যবসায়ী ময়না মোল্লা একই এলাকার মোঃ জালাল মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বৈধভাবে ডিস ও নেট সংযোগের ব্যবসা করে আসছিলেন। 

ভুক্তভোগী কোমায় থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার স্ত্রী বলেন, গত শুক্রবার রাত ৯ টার দিকে আমার স্বামী সিমেন্টের দোকানে বসে ছিলেন। সেখান থেকে বাসার উদ্দেশ্য রওনা করেন। এর আগে আমাদের সব নেট ও ডিস সংযোগের ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে অভিযুক্তরা। বাসায় ফেরার পথে তেঁতুলতলা এলাকায় পৌঁছলে আমার স্বামী তাদের দেখে নেট ও ডিস সংযোগের ক্যাবল কাটার কারন জানতে চান। এসময় তারা অতর্কিত হামলা চালায়। তারা চাপাতি দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আমার স্বামীকে বাঁচাতে গেলে তারা আমার ওপরেও হামলা করেন। পরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাচিব শিকদার বলেন, থানায় অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ মামলা রুজু করা হয়েছে। আসামি কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, তাদেরকে আটকে চেষ্টা অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit