শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

দল যাকে নৌকার মাঝি করবে আমি তার পক্ষেই কাজ করব—-ইকবাল হোসেন অপু এমপি

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৮৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার মালিক। আগামী সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে যাকে নৌকার জন্য মনোনয়ন দিবেন আমি তার পক্ষেই কাজ করব। তবে আমাদের মধ্যে অনেক নামধারী আওয়ামীলীগ রয়েছে তারা নির্বাচনের সময় নৌকার বিপক্ষে কাজ করে।

গত ইউপি নির্বাচনে ডোমসার, আংগারিয়া ও চিতলিয়ায় আমরা তার প্রমান পেয়েছে। আপনারা সাবধান হয়ে যান। একজন প্রার্থীকে নৌকা প্রতিক জননেত্রী শেখ হাসিনা দিয়ে থাকেন। আর নৌকার বিপক্ষে যারা অবস্থান করেনে তাদের শেষ রক্ষা হবে না। জাতীয় শোক দিবস উপলক্ষে ডোমসার ইউনিয়ন, রুদ্রকর ইউনিয়ন, আংগারিয়া ইউনিয়ন, চিতলিয়া ইউনিয়ন ও শরীয়তপুর পৌরসভার ৪ ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু এমপি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৪ সালে পদ্মা সেতুর কাজ শুরু হয়। একই সাথে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সাথে যোগাযোগের জন্য সড়ক নির্মাণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় পদ্মা সেতুর টোল প্লাজা শরীয়তপুরে থাকা স্বত্বেও পদ্মা সেতু থেকে শরীয়তপুরের কোন সড়ক হয়নি। তখন যারা এমপি ছিলেন সড়ক না হওয়ার জন্য তারা দায়ী হবেন। কিন্তু আপনারা কোন কিছু না জেনেই আমাকে দায়ী করছেন।

আমি ২০১৮ সালে এমপি হই। পরে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও আমি প্রধানমন্ত্রীর কাছে যাই। সেখানে বিষয়টি উত্থাপন করে ১ হাজার ৭০০ কোটি টাকার বরাদ্দ পাই। একটি চার লেনের সড়ক ৬ মাসে শেষ হওয়া সম্ভব না। এর জন্য জমি অধিগ্রহণ, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ অপসারণ করতে হয়। সড়কের বেহাল দশা নিয়ে আপনার আমাকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করেছেন। এখন শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত ৪ লেনের সড়ক বিদ্যমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদস্য আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলম মোস্তফা, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, রুদ্রকর ইউনিয়ন আওয়ামীলী সভাপতি ও চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম ঢালী, আংগারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার ফকির, যুব মহিলালীগ নেত্রী আসমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ও চেয়ারম্যানবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit