রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

চয়নিকা জাহান চৌধুরী’র জীবনের খণ্ডচিত্র : বিশ্বাস

চয়নিকা জাহান চৌধুরী.
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৪১১ Time View

বিশ্বাস
———
আমার অনেক বান্ধবী বলে,“কোনো পুরুষকে বিশ্বাস করতে নেই।” তাদের এই কথা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। কারণ, ‘কোনো পুরুষ’ কথার মধ্যে পিতা, ভাই, স্বামী এবং পুত্রসন্তানও চলে আসে।

আমি মনে করি, মেয়ে হিসেব আমাদের সামাজিক মেলামেশায় কিছু সীমাবদ্ধতা আছে। তবে এটি বিশ্বাস-অবিশ্বাসের নয়; আচার-আচরণ আর দৃষ্টিভঙ্গিগত বিষয়। সতর্ক ও সচেতন থাকলে যে-কোনো পুরুষকে বিশ্বাস করা যায়। আমার শুধু জানতে হবে আমার সীমাবদ্ধতা এবং কোথায় কখন কার সঙ্গে কীভাবে কেন মিশতে হবে। এখানে বিশ্বাসের কিছু নেই, অবিশ্বাসেরও কিছু নয়। পুরো বিষয়টি আচরণগত সতর্কতা। কেউ যদি পুরুষ বলে তার পিতা, সন্তান, স্বামী বা ভাইকেও বিশ্বাস করতে না পারে তাহলে ধরে নিতে হবে তাদের সঙ্গে তার অবিশ্বাসের কোনো ঘটনা ঘটেছে। তবে, এটি ব্যতিক্রম।

আমি কোনো পুরুষকে বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। আমি সবার সঙ্গে কেবল সতর্ক থেকে সম্পর্ক অনুযায়ী নিরাপদ দূরত্ব রেখে শালীন আচরণ করি। এখন প্রশ্ন হলো, কার সঙ্গে কেমন আচরণ করব? কার সঙ্গে আমার কেমন আচরণ হবে তা ওই ব্যক্তির আচরণের ওপর নির্ভরশীল।

আমার কাছে সব পুরুষ খারাপ নয়, যেমন সব নারীও ভালো নয়। পুরুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, তেমনি ভালো খারাপ আছে নারীর মধ্যেও।

নারীপুরুষ নিয়ে জগৎ। যে মহিলা বলে, পৃথিবীতে কোনো পুরুষকে বিশ্বাস করতে নেই, করা যায় না। তাহলে নিশ্চিত বলতে পারি, তার জন্য পৃথিবীর প্রতিটি সেকেন্ড নরকযন্ত্রণার অসহনীয় প্রহর।

 

লেখিকাঃ চয়নিকা জাহান চৌধুরী সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লেখালেখি করেন। জীবনের খন্ডচিত্র খুব স্বল্প কোথায় ফুটিয়ে তুলেন। জীবনঘনিষ্ঠ তাঁর লেখাগুলো পাঠক হৃদয় ছুঁয়ে যায়। আজকের লেখাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত।

 

 

কিউএনবি/নাহিদা। ২৮.০৮.২০২৩/ রাত ১০.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit