রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু

‘বাংলাদেশের পর ভারতেও আওয়ামী লীগ নিষিদ্ধ’, যা জানা গেল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২২৭ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গত ১২ মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে গত ২১ মে ‘বাংলার দামাল – Banglar Damal’ নামক ফেসবুক পেজ থেকে ‘অবশেষে ভারতে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ’ শীর্ষক দাবিতে ভারতের মূল ধারার সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি কথিত স্ক্রিনশটা প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘After Bangladesh, Awami League banned in India’ শীর্ষক শিরোনামে ভারতের মূল ধারার সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া কোনো সংবাদ প্রতিবেদন প্রকাশ করেনি। বরং, প্রযুক্তির সাহায্যে দ্য টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আদলে কথিত স্কিনশটটি তৈরি করে প্রচার করা হয়েছে।

তাছাড়া, এই প্রতিবেদন প্রকাশ অবধি দ্য টাইমস অফ ইন্ডিয়ায় এমন কোনো প্রতিবেদনও প্রকাশিত হয়নি।

এই বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, অন্তত গত ২১ মে দুপুর থেকে দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবর দাবিতে উক্ত স্ক্রিনশটটি প্রচার হয়ে আসছে। এর প্রেক্ষিতে গণমাধ্যমটির ওয়েবসাইটে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়েছে কিনা তা জানতে টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবিতে প্রচারিত শিরোনামে কোনো সংবাদ পাওয়া যায়নি।

এছাড়াও, বিভিন্ন কিওয়ার্ড এবং এডভান্স সার্চ করেও দ্য টাইমস অফ ইন্ডিয়া এর এমন কোনো বা সংবাদ প্রকাশের প্রমাণ মেলেনি। এমনকি ইন্টারনেট আর্কাইভ যাচাই করেও দ্য টাইমস অফ ইন্ডিয়ায় উক্ত দাবিতে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

তাছাড়া, প্রচারিত দাবিতে কথিত এই স্ক্রিনশট ছাড়া আর কোনো স্ক্রিনশট খুঁজে পাওয়া যায়নি। যদি দ্য টাইমস অফ ইন্ডিয়া এমন কোনো সংবাদ প্রচার করতো তাহলে কথিত প্রতিবেদনটির ইন্টারনেটে ভিন্ন ভিন্ন স্ক্রিনশট খুঁজে পাওয়া যেত।

তাছাড়া, ভারত সরকার যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করতো তাহলে তা ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমে প্রচার হতো। এমনকি তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হতো। কিন্তু আলোচিত দাবির সপক্ষে কোনো গণমাধ্যমে এ বিষয়ে তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘After Bangladesh, Awami League banned in India’ শীর্ষক শিরোনামে ভারতের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি ভুয়া।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit