রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, লেবাননে রুশ দম্পতি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক রুশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি লেবানন ছাড়ার চেষ্টার সময় বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যম আল-আখবার।

দেশটির গোয়েন্দা প্রধান ইলিয়াস আল-বাইসারি জানান, গোয়েন্দা সংস্থা একটি গুপ্তচর চক্রকে গ্রেপ্তার করেছে। এই চক্রে দুই ব্যক্তি রয়েছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। জানিয়েছিলেন, গ্রেপ্তারদের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত চলছে। চক্রটি লেবাননের জন্য হুমকি সৃষ্টি করেছিল।

তবে অপর একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার রুশ নাগরিক তার অপরাধ স্বীকার করেছেন। তার স্ত্রী জানিয়েছেন, তার স্বামী গুপ্তচরবৃত্তির কাজে জড়িত ছিলেন। শনিবার (২৬ আগস্ট) আল-আখবার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার রুশ নাগরিক স্বীকার করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সম্প্রতি তাকে নিয়োগ দিয়েছে এবং লেবাননে যেতে বলেছে। লেবাননে ঢোকার আগে তাকে হিজবুল্লাহর ব্যবহার করা বিভিন্ন স্থাপনা এবং জায়গাগুলোর ম্যাপ দেওয়া হয়।

তাকে বলা হয়েছে, ওইসব ঠিকানায় তাকে যেতে হবে, সেগুলো পরিদর্শন করতে হবে এবং সম্ভব হলে সে সব জায়গার ছবি নিতে হবে। গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি বেশ কয়েকবার দক্ষিণ লেবানন সফর করেছেন এবং তার কাঙ্ক্ষিত বিভিন্ন গন্তব্যে গেছেন। অবশ্য ইসরায়েলি সংবাদমাধ্যম হারতাজ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে তেল আবিব ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়েছে। লেবাননের নিরাপত্তা সংস্থা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েক বছরে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কেউ কেউ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড পেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit